কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সুমন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. সুমন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি পল্টন ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. সুমনকে (৩৭) গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সুমনের বাড়ি মাদারীপুর জেলার জাফরাবাদ। রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকতেন তিনি।

জসীম উদ্দিন খান বলেন, ‘গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নেয়। ওই সময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান। ওই হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত বছরের ৫ সেপ্টেম্বর রমনা মডেল থানায় একটি মামলা করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং ঘটনায় জড়িত অন্য আসামি ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিআইডি আদালতে আসামির রিমান্ড আবেদন করেছে।’

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X