কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার ফুয়াদকে এক হাত নিলেন হামিম

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে একহাত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ব্যারিস্টার ফুয়াদের ছাত্রদলের সমালোচনার জবাব দেন।

হামিম লিখেন, আমরা কথা বলতে বলতে কোথায় থামবো আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ‍্য হবে, মার্জিত হবে এটা জানা অত‍্যন্ত জরুরি। খুব দুঃখের সাথে পরিলক্ষিত করলাম, ব‍্যারিস্টার ফুয়াদ ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে গিয়ে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন।

তিনি লিখেন, ব‍্যারিস্টার ফুয়াদদের এ দেশের জনগণ ফ‍্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন। কিন্তু, তার মুখ থেকে যখন এ ধরনের শব্দচয়ন হয়, এ জাতি থমকে দাঁড়ায়। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই-আগস্টের সেই আওয়ামী বয়ান প্রথম শহীদ আবু সাঈদ নাকি টোকাই-গাঁজাখোর ছিল।

তিনি উল্লেখ করেন, ব‍্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রি এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি। টলস্টয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’-র ঘটনাটি মনে পড়ে গেল। যে গল্পে পাখোম জানত না কতটুকু দৌড়ে তার থেমে যাওয়া উচিত, ব‍্যারিস্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করছি।

হামিম উল্লেখ করেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দু হাত উঁচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনই ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পিআরের মতো অসম ব‍্যবস্হা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব‍্যাহত করার পাঁয়তারা সফল হতে দিবে না, এটাও মনে রাখবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X