কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান চার্জ ডি’অ্যাফেয়ার্সের সঙ্গে এবি পার্টির বৈঠক

জার্মান চার্জ ডি’অ্যাফেয়ার্সের সঙ্গে এবি পার্টির বৈঠক। ছবি : কালবেলা
জার্মান চার্জ ডি’অ্যাফেয়ার্সের সঙ্গে এবি পার্টির বৈঠক। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ ডি’ অ্যাফেয়ার্স (এআই) ইয়ান-রল্ফ ইয়ানোভস্কি’র সঙ্গে সৌজন্য সাক্ষাত ও বৈঠক করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র একটি প্রতিনিধিদল। আজ রোববার বিকেল ৩টায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

রাজধানীর গুলশানস্থ জার্মান দূতাবাসে অনুষ্ঠিত সম্মেলনে এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সহকারী সদস্য সচিব এবং উইমেন উইং ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। আলোচনাকালে জার্মান রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক, প্রেস ও সাংস্কৃতিকবিষয়ক অ্যাটাশে জিলকে শ্মীর।

এবি পার্টি নেতৃবৃন্দ তাদের দল গঠনের প্রেক্ষাপট, দলের নীতি-কর্মসূচি ও দলটি গত চার বছরে যে প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পাড়ি দিয়ে অগ্রসর হয়েছে তা তুলে ধরে কথোপকথন শুরু করেন। এবি পার্টিকে 'দ্বিতীয় প্রজন্মের' রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ বলেন, দীর্ঘকাল ধরে জনগণ বিশেষ করে যুবকরা, পুরোনো ধারার অগণতান্ত্রিক-রাজবংশীয় রাজনীতি দেখে হতাশ ও ক্লান্ত। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে তরুণ ও যুবকরা পরিবর্তনশীল বিশ্ব ও মানসিকতার সাথে পাল্লা দিয়ে চলতে চায়। জার্মান দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে করণীয় বিষয়ে নেতৃবৃন্দের মূল্যায়ন জানতে চান।

এবি পার্টি নেতৃবৃন্দ বলেন, ১৯৯৬ সালে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করা হলেও ২০১১ সালে একতরফা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা অন্যায্যভাবে বাতিল করে বর্তমান সংকট সৃষ্টি করা হয়েছে। দেশে এ পর্যন্ত যে ১১টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ৭টি নির্বাচনই ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার কারণে মাত্র ৪টি নির্বাচন ছিল তুলনামূলকভাবে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য। এই ৪টি নির্বাচনে প্রতিবারই ক্ষমতাসীনরা পুনরায় নির্বাচিত হতে ব্যর্থ হয়েছিল।

জার্মান চার্জ ডি’অ্যাফেয়ার্সের (এ আই) সাথে আলাপকালে দেশের গুণীজন ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে নোবেলবিজয়ী ডক্টর ইউনূস, মানবাধিকার সংস্থা 'অধিকার'-এর সম্পাদক আদিলুর রহমান খানসহ মানবাধিকার সংগঠন ও কর্মীদের কার্যক্রমে বাধা সৃষ্টি ও বিচারিক হয়রানির বিষয়টি প্রাধান্য পায়।

এবি পার্টির নেতৃবৃন্দ ফেডারেল রিপাবলিক অব জার্মানির পক্ষ থেকে স্বাধীনতার অব্যবহিত পর ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্য, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা, দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জার্মানিতে বিপুলসংখ্যক মেধাবী ছাত্রকে বৃত্তি দিয়ে শিক্ষা সমৃদ্ধিতে অবদান রাখার ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশ-জার্মান ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে জার্মান চার্জ ডি’অ্যাফেয়ার্সকে (এ আই) স্কলারশিপের আওতায় আরও বেশি বাংলাদেশি ছাত্রদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। জার্মান চার্জ ডি’অ্যাফেয়ার্স (এআই) এবি পার্টি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সমস্যা সমাধানভিত্তিক নতুন প্রজন্মের রাজনৈতিক উদ্যোগের জন্য এবং সহসা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X