কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলায় ছাত্রসমাজের নেতাকর্মীদের আসামি করায় ক্ষোভ

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ জানান।

সাইফুল ইসলাম বলেন, ২০১৮ সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত গণঅধিকার পরিষদের সঙ্গে একসঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ। সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো যাচাই-বাছাই ছাড়াই ঢালাওভাবে মামলার আসামি করা অপ্রত্যাশিত।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলটির অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মামলায় ছাত্রসমাজের নেতাকর্মীদের নাম প্রত্যাহার কিংবা ন্যূনতম দুঃখ প্রকাশ করেননি বলেও জানান আহ্বায়ক সাইফুল ইসলাম।

এ সময় ঘটনার পেছনে কারও প্ররোচনা ও রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না, সে বিষয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের সভাপতি।

তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রসমাজ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। স্বৈরাচার সরকার ও তাদের দোসররা বাংলাদেশর মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না। বাংলাদেশের জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেই কেবল তারা রাজনীতি করতে পারবে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X