কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের শাসনামলে বিএনপির ওপর দিয়ে ঝড় বয়ে গেছে : আজাদ

যশোরের কেশবপুর  উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে কথা বলেন আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা
যশোরের কেশবপুর  উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে কথা বলেন আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার ফিরে পাবে। গণতন্ত্র রক্ষা পাবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন সংগ্রামের যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি।

শনিবার (২০ সেপ্টেম্বর) যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ওয়ার্ডের মঙ্গলকোট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ওই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী প্রমুখ। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই দিন এ ইউনিয়ন পিএনপি উদ্যোগে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চুয়াডাঙ্গা কালী মন্দির চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X