রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

জনগণের অভ্যুত্থান বেহাতে অরাজকতা তৈরি করা হচ্ছে : হাসনাত কাইয়ূম

মতবিনিময় সভা। ছবি : কালবেলা
মতবিনিময় সভা। ছবি : কালবেলা

জনগণের অভ্যুত্থান বেহাত করার জন্য দেশে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

সোমবার (২২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জেলে-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের নাগরিক অধিকার ও সাংগঠনিক কার্যক্রম’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা ইউনিট এই সভার আয়োজন করে।

হাসনাত কাইয়ূম বলেন, ‘দেশে নতুন করে মীমাংসিত রাজনৈতিক বিষয়সমূহকে এড়িয়ে গিয়ে নতুন নতুন বিষয়কে সামনে এনে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে কোনো কোনো মহল। এইসব পরিকল্পিত অস্থিরতা গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করে দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধানের সংস্কার নিয়ে সমাঝোতার প্রয়োজন। সংস্কার বাস্তবায়ন করার জন্যেও প্রয়োজন সহযোগিতা ও সমঝোতা। কিন্তু কতিপয় রাজনৈতিক দল সমঝোতার পথ উপেক্ষা করে নতুন নতুন দাবি-দাওয়া নিয়ে রাজপথ সরগরম করছে। এটা জনগণের মূল দাবি-দাওয়া উত্থাপন এবং আদায়ের পথকে ধোঁয়াশাচ্ছন্ন করে ফেলছে।’

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দলের নিকলী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামিরুল করিম তরুণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলার আহ্বায়ক খায়রুল মোমেন স্বপন।

সভায় জেলাতে বসবাসরত জেলে এবং কৃষক তাদের নানা মতামত তুলে ধরেন। এ ছাড়া নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজিতপুর উপজেলা ইউনিটের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X