নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে দেশের নতুন পরিচয় ঘটবে : দুলু

নাটোরে বিএনপির সমাবেশে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরে বিএনপির সমাবেশে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছিল, মাঝখানে আধিপত্যবাদের দোসররা ষোলো-সতেরো বছর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও বিপন্ন করে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে, ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে। তাহলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবারও পরিচিতি লাভ করবে। দেশের নতুন পরিচয় ঘটবে।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপির আয়োজিত উপশহর মাঠে র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন। তার জন্যই আজ আমরা রাজনীতি করতে পারছি। তার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

বিএনপির এ নেতা বলেন, রুশ-ভারতের দালালরা তাকে গ্রেপ্তার করে রেখেছিল। পঁচাত্তর সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার আন্দোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। নাহলে সেদিন দেশটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১০

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১১

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৩

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৪

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৫

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৬

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৭

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৯

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

২০
X