কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (যুদ্ধমন্ত্রী) পিট হেগসেথ বার্ষিক নিরাপত্তা আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন। ওই সফরের কয়েক দিন পরই উত্তর কোরিয়া তাদের পূর্ব জলসীমার দিকে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তথ্যটি জানিয়েছে। খবর আলজাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরের দিকে ৭০০ কিলোমিটারের (৪৩৫ মাইল) মধ্যে বিস্ফোতি হয়। এলাকাটি জাপান সাগর নামে পরিচিত।

জাপান সরকার আরও জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরের জলসীমায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিয়ংইয়ংয়ের সর্বশেষ উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তাদের পশ্চিম জলসীমায় ১০ রাউন্ড কামান নিক্ষেপ করার চার দিন পর ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দেওয়ার প্রায় এক সপ্তাহ পরে এ ধরনের উসকানিমূলক ঘটনা ঘটল।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ব্যবহারকারী দেশগুলোর ক্লাবে যোগ দিতে চলেছে। এর ফলে দেশটির নৌ ও প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না উত্তর কোরিয়া।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির একজন কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আমেরিকা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে চায়।

এই বছরের শুরুতে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নেতারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার চেষ্টা করেছেন। কিন্তু ২০১৯ সালে আমেরিকার সাথে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে কিম ওয়াশিংটন এবং সিউলের সঙ্গে যে কোনো আলোচনা এড়িয়ে গেছেন।

উত্তর কোরিয়ার নেতা সেপ্টেম্বরে বলেছিলেন, তিনি আলোচনার জন্য উন্মুক্ত। যদি আমেরিকা পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে তবে আমরা বসব। কারণ, আমার দেশ পারমাণবিক রাষ্ট্র এবং ভবিষ্যতেও এ থেকে দূরে সরবে না।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X