নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন’

নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, এখন দেশে ফিরে এসে দলকে পুনর্গঠিত করবেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, চলতি মাসের শেষেই তারেক রহমান দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দেশের জনগণ তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

তিনি আরও বলেন, আজকে চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত হচ্ছে, আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, আকবর হোসেন, হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মিছিল শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X