কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি সবসময় মানুষের পাশে থাকে: টুকু

পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের পরিবারের পাশে  সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের পরিবারের পাশে সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

দেশ গঠনে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই জনগণের সমস্যা সমাধান করবে। আধুনিক বাংলাদেশ গড়তে আগামীতে শিশুবেলা থেকে যোগ্য নাগরিক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার পাশাপাশি মানুষের সব মৌলিক চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়া স্টেডিয়ামের ব্রিজ সংলগ্ন এলাকায় দুই শিশু পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে টুকু এসব কথা বলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামক দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা উদ্ধারকাজ পরিচালনা করছে।

সুলতান সালাউদ্দিন বলেন, নদী-নালা, খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো দরকার। তাদেরকে ছোটবেলা থেকেই সব ধরনের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। কিন্তু শহর এলাকায় আর আগের মতো পুকুর, খাল না থাকায় এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। আগামী দিনে এসব বিষয়কে সামনে রেখে আধুনিক নগরায়ণ ঘটাতে হবে।

তিনি বলেন, একা দেশ বদলানো সম্ভব নয়, তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। এ জন্য আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X