কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের পক্ষে ১০টি পূজামণ্ডপে ইঞ্জিনিয়ার আমিনুরের অনুদান

জয়পুরহাটের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মো. আমিনুর ইসলাম। ছবি : কালবেলা
জয়পুরহাটের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মো. আমিনুর ইসলাম। ছবি : কালবেলা

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দশটি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্য ও অ্যাব নেতা প্রকৌশলী মো. আমিনুর ইসলাম (সিআইপি)।

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আমিনুর ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গনিপুর, পলাশবাড়ী, চক্রঘোনাথ ভদ্রখালী; রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা; আক্কেলপুর পৌরসভার নিচা বাজার, রেল কলোনি স্টেশন রোড, ঘোষপাড়া, বিহারপুর, পারঘাটী, মাল্লাপাড়াসহ মোট দশটি পূজামণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজক কমিটির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। এখানে সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দের মিলন ঘটে। আমি চাই- সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবকে বর্ণাঢ্য করে তুলুক।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সবার কাছে উপস্থাপন করেন এবং আগামীদিনে সবাই একসঙ্গে সমাজ রাষ্ট্র উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবানও জানান তিনি।

ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম স্থানীয় পূজারী, যুবক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।

পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা এভাবে পাশে থাকলে উৎসব আরও আনন্দঘন হয়ে ওঠে। স্থানীয় ভক্ত-অনুরাগীরাও তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সার্বজনীন উৎসবগুলোতে এভাবে পাশে থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X