বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীছাউনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকানের বারান্দা

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি যাত্রীছাউনি দোকান ঘরের বারান্দা হিসেবে ব্যবহার হচ্ছে। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফল উপজেলার একটি যাত্রীছাউনি দোকান ঘরের বারান্দা হিসেবে ব্যবহার হচ্ছে। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি যাত্রীছাউনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকান ঘরের বারান্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মমিনপুর বাজারের গিয়ে এই দৃশ্য দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি মেম্বার মো. কাওছার দীর্ঘদিন থেকে যাত্রী ছাউনিটি জনসাধারণের জন্য ব্যবহার অনুপযোগী করে রেখেছিলেন। গত ২৫ সেপ্টেম্বর রাতে যাত্রীছাউনির ভেতরের বেঞ্চ খুলে উল্টো দিকে ঘুরিয়ে কেবল নিজ দোকানের ক্রেতা সাধারণের জন্য ব্যবহারের উপযোগী করে নেয়। ছাউনির টিনের চালা খুলে নিয়ে লাগিয়েছেন ব্যক্তিগত কাজে।

জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে নির্মাণ করা হয়েছিল যাত্রীছাউনিটি। স্থানীয়দের অভিযোগ বর্তমানে ছাউনিটি সম্পূর্ণভাবে কাওছার দখলে নিয়েছে। এতে সাধারণ মানুষজন হচ্ছেন সুবিধাবঞ্চিত।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওছার মেম্বার বলেন, ‘যাত্রীছাউনিটি আমার ব্যক্তিগত মালিকানাধীন জায়গায়। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে আমি ওই জায়গাতেই ছাউনিটি ঘুরিয়ে দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান গাজী বলেন, ‘যাত্রী ছাউনি ভেঙে ঘুরিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করার কোনো নিয়ম নেই। ওখানে হাত দেওয়ারই কোনো সুযোগ নেই। ইউএনও স্যার এমন অনুমতি দিতে পারেন তা বিশ্বাসযোগ্য নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X