রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য : মাওলানা ইউসুফী

নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য : মাওলানা ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, আসন্ন এই নির্বাচনে ইসলামী রাজনীতির পক্ষে অবস্থান শক্তিশালী করতে হলে সমমনা ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্য গঠন সময়ের দাবি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে জমিয়ত কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ইউসুফী বলেন, ইসলামী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে আন্তরিকতার ভিত্তিতে একটি যুগোপযোগী সমঝোতা ও আসন সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জনসমর্থন ও নীতিগত অবস্থান বিবেচনায় রেখে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে উভয়পক্ষই উপকৃত হবে।

তিনি আরও বলেন, জমিয়ত সব সময়ই ইসলামী ঐক্যের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জমিয়তের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় মুরুব্বি আলেমরা ঐক্যের একটা পথ নির্দেশনা দিয়ে গেছেন, আমরা সেই পথে চললে আমাদের পথ আরও উজ্জ্বল হবে এবং ইসলামি ঐক্য আরও অটুট হবে।

মতবিনিমিয়কালে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, কেন্দ্রীয় সদস্য মাওলানা বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির ও সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X