স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না সেই ১৫ ক্লাবের

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

দুদকের পর্যবেক্ষণে থাকা ১৫ ক্লাবকে ঘিরে টানাপোড়েন চলছিল কয়েক সপ্তাহ ধরেই। কখনো খসড়া ভোটার তালিকায় বাদ পড়া, আবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ফেরত আসা—সব মিলিয়ে অনিশ্চয়তার রেশ লেগেই ছিল। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে সেই অধ্যায়ের ইতি টানা হলো। বিসিবি নির্বাচনের দৌড় থেকে ছিটকে গেল ওই ১৫ ক্লাব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলরশিপকে ঘিরে ক্লাবগুলোর লড়াই নতুন কিছু নয়। এবারের নির্বাচনেও শুরু থেকেই আলোচনায় ছিল এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবসহ মোট ১৫টি ক্লাব।

প্রথমে দুদকের তদন্তাধীন থাকার কারণে খসড়া ভোটার তালিকায় জায়গা হয়নি তাদের। এ নিয়ে ক্লাব কর্তারা অভিযোগ জানান নির্বাচন কমিশনের কাছে। অভিযোগের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর তাদের কাউন্সিলরশিপ ফেরত দেওয়া হয় এবং চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তও করা হয়। পরবর্তীতে মনোনয়ন জমা ও বাছাই প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলে তারা।

কিন্তু হাইকোর্টের সর্বশেষ নির্দেশ পুরো চিত্রটাই পাল্টে দিল। আদালতের রায়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়তে হলো এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরদের।

ফলে দুদকের জালে আটকে যাওয়া এসব ক্লাবের জন্য বিসিবি নির্বাচনের দরজা আপাতত বন্ধই থেকে গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X