কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট সবচেয়ে গ্রহণযোগ্য: জামায়াত

বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।ছবি : কালবেলা

জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায়, তাহলে এটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য। এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না। পার্লামেন্টও এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট হতে পারে। গণভোট কবে হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের বিষয়ে জনগণ এখনো অভ্যস্ত নয়। তবে যাতে জাতীয় নির্বাচন কোনো জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর অথবা ডিসেম্বরেই গণভোট করা যেতে পারে। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেও এটি আয়োজন সম্ভব। একবার গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা থাকবে না। সহজভাবে এগোলে সবাই নিরাপদে থাকবে — আমরাও, জাতিও।

তিনি বলেন, সনদের আইনি ভিত্তির জন্য গণভোট হলে তা সবচেয়ে গ্রহণযোগ্য হবে। এটি কখনো চ্যালেঞ্জ করা হলেও টিকবে এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। এমনকি গণভোটের ফল আমাদের বিপক্ষে গেলেও আমরা তা মেনে নেব।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, সংস্কারের প্রশ্নে আমরা সবসময় সক্রিয় ছিলাম। সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরিতে সবাই গণভোটের পক্ষে একমত হয়েছেন। তবে গণভোট আগে হবে না পরে— সে বিষয়ে আলোচনা চলতে পারে। মূল বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে, তবে তার আগে সরকারকে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X