নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

নাটোরে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বিএনপির নেতাকর্মীদের এখন সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি, আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র খালেদা জিয়া ও তারেক রহমানের এই বিজয় ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচার চালাতে হবে। বিএনপি সব সময় মানুষের বিপদে-আপদে পাশে থাকে। এখনো সব মানুষের পাশে থাকতে হবে। দলকে গতিশীল করতে দলের ছোট-বড় সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে মাঠে-ময়দানে ছড়িয়ে পড়তে হবে।

দুলু বলেন, আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবনের প্রথম ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।

বিএনপি নেতা বজলুর রহমানের সভাপতিত্বে জনসমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X