কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল সম্পাদক মুন্নার মুক্তি দাবি টুকুর

আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি করেন তিনি।

এ সময় মোনায়েম মুন্না ছাড়াও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর, ইউসুফ বিন জলিল কালুরও নিঃশর্ত মুক্তির দাবি জানান সুলতান সালাউদ্দিন টুকু।

এর আগে এক সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করে মুন্নাসহ দল ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীর মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ সব মানবাধিকার সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

গত ৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। সেখানে যুবদল সভাপতি টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গত ৮ মার্চ আবদুল মোনায়েম মুন্নাকে ঢাকা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে শাহজাহানপুর থানার মামলায় (মামলা নং ০৬(১২)২২) তাকে গ্রেপ্তার দেখানো হয়।

যুবদল নেতারা জানান, এরপর থেকে এক মামলায় জামিন হলে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোনায়েম মুন্নাকে রিমান্ডে নেয় পুলিশ। একপর্যায়ে সব মামলায় জামিন হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেয়নি জেল কর্তৃপক্ষ। সর্বশেষ রামপুরা থানার নাশকতার একটি মামলায় মুন্নাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় গত ৫ সেপ্টেম্বর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X