বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সবাই মিলে দেশ গড়তে হবে : লায়ন ফারুক

বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী ফেব্রুয়ারির এই নির্বাচনটি যাতে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করছি এবং করব।

গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে দেশে যে গণতান্ত্রিক-নির্বাচিত সরকার আসবে, তাদেরকেও আমরা সহযোগিতা করব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার এবং ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক বলেন, দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। যে গণতন্ত্র একবার এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকবার এনেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে সর্বশেষ ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করেছি। এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে।

প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির স্মৃতিচারণ করে তিনি বলেন, সাইফুদ্দিন আহমেদ মনি একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠক ছিলেন। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। নব্বইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের তিনি অন্যতম রূপকার। ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামেও রাজপথে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব জামিল আহমেদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সহসভাপতি মাহবুব আলম, ডিএলের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা ইউনুস সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামসহ ডেমোক্রেটিক লীগ এবং আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X