কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা শাকিলের ব্যতিক্রমী উদ্যোগ

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা শাকিলের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের ৬১তম জন্মদিন উপলক্ষে প্রতীকী ২০ টাকা মূল্যে বিভিন্ন বিষয়ের ওপর লিখিত ৬১টি বই বিক্রি এবং প্রতিটি বইয়ের সাথে বিনামূল্যে একটি করে গাছের চারা বিতরণ করেছেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘শুভোদয়’-এর ব্যানারে এই কার্যক্রম পরিচালনা করেন শাকিল, যিনি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা।

এ প্রসঙ্গে জাহিদ হাসান শাকিল কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, অর্থনীতি ও সমকালীন রাজনীতি বিষয়ে মোট ৬১টি বই রাখা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনকে কেন্দ্র করে প্রতীকী মূল্যে মাত্র ২০ টাকায় প্রতিটি বই বিক্রি করেছি। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের জন্মদিনে আড়ম্বর আয়োজন না করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। সে কারণেই বইকে কেন্দ্র করে এই ছোট পরিসরের আয়োজন করেছি।

তিনি জানান, প্রতিটি বইয়ের সঙ্গে বিনামূল্যে একটি করে গাছের চারাও বিতরণ করা হয়েছে।

শাকিল বলেন, আমি শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় আধা ঘণ্টার মধ্যে এখানকার সবগুলো বই বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীরা এই উদ্যোগকে দারুণভাবে গ্রহণ করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X