কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর-বিইউএফটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের নতুন দ্বার উন্মোচিত হলো।

চুক্তির লক্ষ্য জাতীয় পর্যায়ে গবেষণার উৎকর্ষ বৃদ্ধি, টেকসই উদ্ভাবন প্রসার এবং বিজ্ঞান, প্রযুক্তি ও টেক্সটাইল খাতে দক্ষতা উন্নয়নকে আরও গতিশীল করা। সহযোগিতার আওতায় টেকসই টেক্সটাইল, বায়োম্যাটেরিয়াল, স্মার্ট ও কম্পোজিট ম্যাটেরিয়াল, প্রাকৃতিক রং, পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব প্রসেসিং প্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। পাশাপাশি বৈজ্ঞানিক সম্মেলন, সেমিনার, সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা এবং শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করবে দুই প্রতিষ্ঠান।

চুক্তির অংশ হিসেবে বিসিএসআইআর ও বিইউএফটি পরস্পরের সঙ্গে বৈজ্ঞানিক উপকরণ, জার্নাল ও ল্যাবরেটরি সুবিধা ভাগাভাগি করবে এবং স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে যৌথ গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান করবে। এতে পণ্য উদ্ভাবন, ফাংশনাল টেক্সটাইল ও শিল্প উৎপাদন প্রক্রিয়া উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও এসডিজি বাস্তবায়নেও সহযোগিতা করবে এই অংশীদারিত্ব।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ও বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিন বছর মেয়াদি এ চুক্তি পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য।

উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জানান, এই সহযোগিতা নতুন গবেষণার সুযোগ তৈরি করবে, মেধাস্বত্ব উন্নয়নকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি একাডেমিক ও বৈজ্ঞানিক সম্পর্ক সুদৃঢ় করবে। যা দেশের প্রযুক্তি ও শিল্প খাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X