শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও নোবেলবিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবে বিরোধীদলগুলোর চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোশতাক আহমেদ শিশির।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ এ দেশের গণতন্ত্র ও মানবাধিকারের শত্রু। দলটি ১৯৭৪ সালে মাত্র ১১ মিনিটে সংসদে দাঁড়িয়ে সব দল নিষিদ্ধ করে এক নেতার এক দেশ ও একদলীয় শাসন- বাকশাল কায়েম করেছিল।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র উদ্ধার নিয়ে কথা বলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে বন্দি করে রেখেছে। অন্যদেরও গায়েবি মামলায় আসামি করে হয়রানি করছে। গণতন্ত্র উদ্ধারে কাজ করায় নোবেলবিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসকেও বিচারের নামে হয়রানি করছে। কিন্তু তারপরও আওয়ামী লীগ তাদের পতন ঠেকাতে পারবে না, তাদের পতন খুবই কাছাকাছি।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ বলেন, খালেদা জিয়া, শফিকুর রহমান, মামুনুল হক, আদিলুর রহমানকে দ্রুত মুক্তি দিতে হবে। বিচারের নামে ডক্টর ইউনূসকে যে সাজা দেওয়ার নোংরা পরিকল্পনা করা হচ্ছে তা মেনে নেওয়া হবে না। আমি বন্ধুরাষ্ট্রগুলোকে অনুরোধ করব, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন তা মানুষ গ্রহণ করেছে। আমাদের যুদ্ধে জয়ী হওয়া পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন।

সভাপতির বক্তব্যে মশিউজ্জামান বলেন, অবৈধ সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই। দেশটা দেউলিয়া হয়ে গেছে। জনগণ ফুঁসে উঠছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাই কেবল আপনাদের বাঁচাতে পারে। অন্যথায় জনগণ আপনাদের লক্ষ্যবস্তু বানাবে। শ্রীলঙ্কার জনগণ কীভাবে সেখানকার স্বৈরাচার নামিয়েছিল, গণধোলাই দিয়েছিল তা ভুলে যাওয়ার কথা না। তাই জনগণের টার্গেট হওয়ার আগে দ্রুত তত্ত্বাবধায়ক সরকার দিন।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, হামলা-মামলা করে, গুম-খুন করে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারেনি। আপনারা যদি জোর করে আরেকটা ইলেকশন দিতে চান তাহলে আরও স্যাংশনে পড়বে দেশ, তাই দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিন।

সভায় গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জিশান মহসিন, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান তুহিন, সহকারী আহ্বায়ক সাকিব হোসাইন, সহকারী সদস্য সচিব শেখ খাইরুল কবির, মো. শামসুদ্দিন, কেন্দ্রীয় সদস্য ইসমাইল বন্ধন, জিয়াউর রহমান, শামীম রেজা, ইমাম হোসেন, মোজাম্মেল মিয়াজি, ইঞ্জি: ফাহিমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X