কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু

রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশস্থল। ছবি : কালবেলা
রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশস্থল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

তিনটি পিকআপের ওপর করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এ সমাবেশে যোগদিতে বেলা এগারটা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ইতোমধ্যে সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

আজ দুপুরে ঢাকার আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু রাতের অন্ধকারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ পুলিশের উপস্থিতিতে ভেঙে দেওয়ার অভিযোগ করছে দলটি।

বিএনপির নেতাকর্মীদের দাবি, রাতের অন্ধকারে পুলিশের উপস্থিতিতে মঞ্চটি ভেঙে ফেলা হয়।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পূর্বঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, ‘ঢাকা জেলার এসপি রাত দেড়টার দিকে আমাকে ফোন দিয়ে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি এসপিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। এসপি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’

নিপুণ রায় বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।

মঞ্চ ভাঙা প্রসঙ্গে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী জানান, পুলিশের বিরুদ্ধে মঞ্চ ভাঙার অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা। কোনো রাজনৈতিক দলের সমাবেশের মঞ্চ ভাঙার অধিকার পুলিশ রাখে না এবং পুলিশ এমনটি করেনি। বরং পুলিশ নিরাপত্তার স্বার্থে তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X