কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিষেধাজ্ঞায় অখুশি নন রাঙ্গা!

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধীদলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। পুরোনো ছবি
জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধীদলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। পুরোনো ছবি

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ায় দেশের রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র

তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তা প্রকাশ করেনি দেশটি। এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা গুঞ্জন, আলোচনা। বাতাসে ভাসছে নানা কথা। অনেকের নাম আসছে আলোচনায়। সরকারি দলের পাশাপাশি বিরোধীদলের রাজনীতিবিদরাও নিষেধাজ্ঞার তালিকায় আছেন বলে যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে।

এ ব্যাপারে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধীদলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, তার নাম ভিসানীতির নিষেধাজ্ঞায় রাখা হলেও তিনি অখুশি নন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি কালবেলাকে বলেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করায় আমি মোটেও অখুশি নই। তালিকায় আমার নাম থাকলে অসন্তুষ্ট না। এটি একটি দেশের নীতিনির্ধারণী বিষয়। তারা প্রয়োজন মনে করলে ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে।

সাবেক এই মন্ত্রী বলেন, ঘুরে বেড়ানোর জন্য অনেক দেশ আছে। আমেরিকাই যেতে হবে বিষয়টি এমন নয়। তাছাড়া ভিসানীতির কারণে দেশের খুব ক্ষতি হবে, আমি তা মনে করি না।

তালিকায় নিজের নাম থাকার প্রশ্নে তিনি বলেন, আমাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। শুনেছি ভিসা নিতে গেলে জানানো হয়। আমি এই মুহূর্তে আমেরিকার ভিসা নিতে যাচ্ছি না। কারণ আমার পাঁচ বছরের আমেরিকার ভিসা আছে। আমার এখন সেখানে যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X