কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০২:০০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘হেফাজত-জামায়াত আ.লীগের আশ্রয়ে গেলে দেশ অন্ধকার হবে’

কথা বলছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত
কথা বলছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

হেফাজত-জামায়াত যদি আওয়ামী লীগের অবলম্বনের আশ্রয় হয় তাহলে দেশ অন্ধকার জায়গায় যাবে বলে মন্তব্য করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবে ধর্ম মন্ত্রণালয়ের বাজেট বৈষম্য নিয়ে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাতীয় বাজেটের কলেবর বাড়লেও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে বরাদ্দ না বাড়ায় পরিষদের পক্ষ থেকে এবারের বাজেট প্রত্যাখ্যান করে তিনি বলেন, উন্নয়ন খাতের দুই হাজার ১৭৬ কোটি টাকার মধ্যে ১৪০ কোটি টাকা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ রয়েছে। যা উন্নয়ন খাতের মোট বরাদ্দের ছয় দশমিক চার ভাগ।

দাশগুপ্ত বলেন, সরকারি দলসহ রাজনীতি, সমাজ ও প্রশাসনে সাম্প্রদায়িকতার শেষ নেই। সংবিধানও সাম্প্রদায়িকতায় আচ্ছাদিত। তাই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য চিৎকার করতে হয়।

সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের সুরক্ষা, উন্নয়ন ও কল্যাণে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দসহ সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের পাশাপাশি ৬ দফা দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সভাপতি স নিমচন্দ্র ভৌমিক, মিলন কান্তি দত্ত, ভিক্ষু সুনন্দ প্রিয়, মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X