কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ছাত্র কনভেনশন বৃহস্পতিবার

‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য’ এর আত্মপ্রকাশ। ছবি : কালবেলা
‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য’ এর আত্মপ্রকাশ। ছবি : কালবেলা

সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকায় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে। এ দিন দুপুর ১২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য’র উদ্যোগে এই কনভেনশন শুরু হবে।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সারা দেশে ছাত্রদলের জেলা ও জেলা পদমর্যাদার ১১৭টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এই ছাত্র কনভেনশনে অংশগ্রহণ করবেন। এছাড়া বাকি ১৪টি ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও কনভেনশনে আসবেন। থাকবেন ছাত্রদলের সাবেক নেতারাও।

এদিকে এই ছাত্র কনভেনশন সামনে রেখে গত ২৯ সেপ্টেম্বর ৯ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন ছাত্রজোটের আত্মপ্রকাশ ঘটে।

এই ছাত্রজোট সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের জোটে থাকা ১৫ ছাত্র সংগঠন হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ (নুর), ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ (জাগপা-তাসমিয়া), ছাত্রফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্রপরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (জাগপা-লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

ছাত্র কনভেনশন থেকে সারা দেশের ছাত্রসমাজের উদ্দেশে নতুন বার্তা দেওয়া হবে বলে কালবেলাকে জানিয়েছেন ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয়ক সদস্য ও ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মেদ শাকিল।

ছাত্রদল সূত্রে জানা গেছে, ছাত্র কনভেনশন শেষে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’। তাদের লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক আন্দোলন। যদিও আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দাঁড়াতে পারছে না ছাত্রদল। তবে একদফা দাবিতে বিএনপির চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হলে ছাত্রদলও তখন ঢাবিতে আন্দোলন জোরদার করবে।

শারদীয় দুর্গাপূজার পরে চলমান অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে সরকারবিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X