কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের দিকে না তাকিয়ে বিদেশি শকুন দেশে আনতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী 

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কথা বলছেন তথ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত
রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কথা বলছেন তথ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত

বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে শেখ রাসেলের খুনি। ১৫ আগস্টের প্রধান কুশীলব হচ্ছেন জিয়াউর রহমান। আজকে দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়। তারা জনগণের দিকে তাকায় না।’

তিনি বলেন, ‘কাক যেমন খাবারের উচ্ছিষ্টের দিকে তাকিয়ে থাকে, বিএনপিও তেমন কাক ও শকুনের মতো তাকিয়ে থাকে। এদের চিনে রাখতে হবে। এরা বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায়। আমাদের শক্তি জনগণ। তাদের শক্তি বিদেশি শকুন।’

এদিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ওপর কোনো আঘাত আসলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করব।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের শক্তি জনগণ। আমরা যদি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে পারি তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X