কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত উপড়ে ফেলবে প্রগতিবাদী জনতা : বাবলা

রাজধানীর জুরাইন এলাকায় মন্দিরে নগদ অর্থ সহায়তা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। ছবি : কালবেলা
রাজধানীর জুরাইন এলাকায় মন্দিরে নগদ অর্থ সহায়তা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। ছবি : কালবেলা

এ দেশের মানুষ কোনো ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক শক্তির আস্ফালন সহ্য করে না- এ কথা উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যদি কোনো সাম্প্রদায়িক শক্তি দুর্গাপূজায় হামলার অপচেষ্টা চালায়, তাহলে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত দেশের ধর্মপ্রাণ ও প্রগতিশীল জনতা উপড়ে ফেলবে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর জুরাইনে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর প্রতিটি মন্দিরে নগদ অর্থ সহায়তা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মভীরু। প্রাচীনকাল থেকেই এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান মিলেমিশে বসবাস করে আসছে। তবে মাঝে মধ্যে একটি উগ্রাবাদী ধর্মান্ধ শক্তি হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন যেহেতু মাত্র দুই মাস পর, তাই এবারও সাম্প্রদায়িক অপশক্তি পূজামণ্ডপে হামলার অপচেষ্টা করতে পারে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে। পাশাপাশি আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক কর্মী, সমাজের প্রগতিশীল জনতা যে কোনো ধরনের সাম্প্রদায়িক নাশকতা প্রতিরোধে সজাগ রয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টি কোনো ধর্মীয় সহিংসতায় বিশ্বাস করে না। কিন্তু ইসরায়েল নিরীহ ফিলিস্তিনের ওপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সারা পৃথিবী যখন ধর্ম-বর্ণ নির্বেশেষে একসাথে হয়ে দারিদ্র্য বিমোচনে কাজ করছে সেই সময়ে ইসরায়েলের আগ্রাসন পৃথিবীর শান্তির জন্য হুমকিস্বরূপ।

জাপার কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক সুজন দে’র সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার, শ্যামপুরের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুন্নবী, শ্যামপুর থানার ওসি নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা আক্তার, সাথী আক্তার, ডি.কে সমির, স্বপন দাস, শৈলেশ দাস, ইদ্রজিত দাস, বিলাশ পোদ্দার, সুনীল টাইগার, নারায়ণ দাস, রাম দাস, নন্দন দাস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X