কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মতিঝিলে প্রস্তুত সম্রাট বাহিনী

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পুরোনো ছবি
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পুরোনো ছবি

ঢাকায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও মতিঝিলে নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে জনমনে শঙ্কা বিরাজ করছে। এই আন্দোলনের নামে কেউ যদি শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়, কেউ যদি আবারও নাশকতা করে, বিশৃঙ্খলা করে তবে তার জবাব দিতে কয়েক হাজার নেতাকর্মীসহ প্রস্তুত আছে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই মতিঝিল, পল্টন, শান্তিনগর ও কাকরাইল এলাকায় সম্রাটের অনুসারীরা দফায় দফায় টহল দিচ্ছেন। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন। একই দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের মহাসমাবেশ থাকায় সম্রাটের অনুসারীরা সমাবেশে যোগ দেবেন বলেও সূত্রে জানা গেছে। দলীয় নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের মহসমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকায় পাহারায় থাকবেন বলেও জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট কালবেলাকে বলেন, কেউ যদি নাশকতার চেষ্টা করে তবে তা প্রতিহত করতে প্রস্তুত আছি। আন্দোলনের নামে কেউ যদি জনগণের জানমালের ক্ষতি করে তবে সাধারণ মানুষসহ নেতাকর্মীদের নিয়ে পাহারায় আছি।

দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয় সম্রাটকে। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১০

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১১

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১২

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৩

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৪

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৬

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৭

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৮

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৯

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

২০
X