কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার আ.লীগের নতুন কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচি অনুযায়ী, রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে দলটি। শনিবার (২৮ অক্টোবর) দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, মহানগর, থানা, জেলা উপজেলা, শহরসহ সারা বাংলাদেশে রোববার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

এর আগে শনিবার নির্ধারিত সময়ের আগেই আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়। এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনস্রোত নামে।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যেগে আয়োজিত এই সমাবেশ শুরু হয় বেলা ১টা ৩০ মিনিটের দিকে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সমাবেশে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। দুপুরের আগেই পুরো এলাকা আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের পুরানা পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, স্টেডিয়াম, সচিবালয় এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দলে দলে বিভিন্ন শাখার মানুষ মিছিল নিয়ে নানা রঙের গেঞ্জি টুপি পরে সমাবেশে উপস্থিত হয়।

পরে দুপুর ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক সে সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি-ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী। এ সময় মঞ্চ থেকে সমাবেশের মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়।

সমবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মন্নাফির সভাপতিত্বে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

এদিকে আগামীকাল (রোববার) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের ডাক দিয়ে মহাসমাবেশ সমাপ্তি ঘোষণা করেছে দলটি। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X