কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৪১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি অফিসের সামনে থেকে আলামত সংগ্রহ সিআইডির

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আলামত সংগ্রহ শেষে গণমাধ্যমে কথা বলেন সিআইডির ফরেনসিক বিভাগের এএসপি মিজানুর রহমান। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আলামত সংগ্রহ শেষে গণমাধ্যমে কথা বলেন সিআইডির ফরেনসিক বিভাগের এএসপি মিজানুর রহমান। ছবি : কালবেলা

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে তারা এই আলামত সংগ্রহ করা শুরু করেন। দুপুর পৌনে ১২টার দিকে আলামত সংগ্রহ শেষে চলে যান তারা।

এ সময় সিআইডির ফরেনসিক বিভাগের এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, এখান থেকে (নয়াপল্টন বিএনপি অফিসের সামনে) আলামত সংগ্রহ করলাম। পরীক্ষাগারে এই আলামত পরীক্ষা করা হবে। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের অংশটি ক্রাইম সিন চিহ্নিত করে বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয় গতকাল শনিবার রাত থেকে।

এ ব্যাপারে রোববার সকালে পুলিশের মতিঝিল অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, যেহেতু নয়াপল্টন ও আশপাশের এলাকায় অরাজকতা হয়েছে, তাই পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি আরও বলেন, গতকালের সহিংসতায় এক হাজারেরও বেশি ককটেল ব্যবহার করে পুলিশের ওপর হামলা ও সহিংসতা হয়েছে বলে ধারণা করছি। সেই আলামতগুলো সিআইডি সংগ্রহ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১০

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১১

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৩

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৪

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৮

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৯

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

২০
X