কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:৩৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির হরতাল সমর্থনে লেবার পার্টির ঝটিকা মিছিল

হরতালের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টি। ছবি : কালবেলা
হরতালের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টি। ছবি : কালবেলা

বিএনপির চলমান সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টি।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টায় পল্টন এলাকায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে এ ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি লেবার পার্টির নয়াপল্টনস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বালুর মাঠ, জামাতখানা হয়ে কালভার্ট রোড প্রদক্ষিণ করে।

এতে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন আলী, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, প্রচার সম্পাদক মনির হোসেন ও ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্য লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর সহিংসতার দায় চাপানোর জন্য আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশকে বর্বরতায় পরিণত করেছে। আন্তর্জাতিক শক্তির কাছে মিথ্যাচার করতে পরিকল্পিতভাবে বিএনপি-লেবার পার্টিসহ বিরোধীদলের নিয়মতান্ত্রিক আন্দোলনকে সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যুগপৎ আন্দোলনের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন চালিয়ে আবারো বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা করছে সরকার, যা দেশপ্রেমিক জনগণ প্রতিহত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X