কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

হরতাল সরকারের প্রতি মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

দেশব্যাপী বিরোধী দলসমূহ আহুত সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল হয়েছে দাবি করে এজন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, এই হরতাল সরকার ও সরকারি দলের প্রতি দেশের মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ।

রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, সরকার ও সরকারি দলের পরিকল্পিত সহিংসতা, শত শত নেতাকর্মী আহত করা, বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতারসহ ভীতি ও আতংক সৃষ্টির পাঁয়তারার মধ্যে এই হরতাল সরকার ও সরকারি দলের দখলদারিত্ব ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভেরও প্রমাণ।

সাইফুল হক বলেন, শনিবার থেকে সংঘটিত ঘটনাবলীর মধ্য দিয়ে সরকার নির্বাচনকেন্দ্রিক সংকট সমাধানের শান্তিপূর্ণ পথ বাস্তবে বন্ধ করে দিয়েছে; দেশকে তারা সংঘাতের পথেই ঠেলে দিল।

তিনি বলেন, বিরোধী দলসমূহের ন্যায্য ও যৌক্তিক আন্দোলন দমনের অজুহাত সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে শনিবার বহুমুখী সন্ত্রাস ও উসকানির ঘটনা ঘটানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত করা হয়েছে। সরকার ও সরকারি দলকেই এর দায়িত্ব বহন করতে হবে।সরকারি দলের নেতারা বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে তাদের দলের নেতাকর্মীদেরকে যেভাবে সংঘাতের উসকানি দিয়েছে, গতকাল (শনিবার) তাও ধরা পড়ে। তাদের কথিত শান্তি সমাবেশে তাদের আনন্দ উচ্ছ্বাস থেকেও তা বোঝা গেছে।

বিবৃতিতে তিনি বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন নিপীড়নের এই পথে সরকার শেষ রক্ষা করতে পারবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। একইসাথে তিনি সরকার পদত্যাগ না করা পর্যন্ত ঐক্যবদ্ধ গণআন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহবান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X