কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৩১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ : সদরঘাটে লঞ্চ চলাচলের সবশেষ পরিস্থিতি

লঞ্চের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। ছবি : সংগৃহীত
লঞ্চের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। ছবি : সংগৃহীত

বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যন্য শরিকদলের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই বিভিন্ন জেলা অভিমুখে লঞ্চগুলো সদরঘাট থেকে ছাড়তে দেখা গেছে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও ঘাটে পৌঁছাতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা অভিমুখে লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট থেকে। লঞ্চ চলাচলের পাশাপাশি বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘অবরোধে লঞ্চ বন্ধ নেই। যাত্রী হলেও লঞ্চ চলবে। সকাল থেকে সব রুটেই লঞ্চ চলাচল করছে।’

এদিকে অবরোধ কর্মসূচি প্রথম দিনে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরেজমিনে দেখা গেছে, সকাল সাতটা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর গ্রিন রোড, তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, নাবিস্কো, পান্থপথ, কলাবাগান, কারওয়ান বাজার, খিলক্ষেত, মিরপুর, শেওড়াপাড়া, খেজুরবাগান এলাকায় রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা বেশি দেখা গেছে। বাস চলাচলও ছিল প্রায় অন্যান্য দিনের মতোই। ব্যক্তিগত গাড়ি কিছুটা কম চলছে।

কারওয়ান বাজারে সকালে মালবাহী পিকআপ, ট্রাক চলতে দেখা গেছে। এ ছাড়াও ঢাকায় ট্রেন ঢুকতে দেখা গেছে সকাল আটটার দিকে।

মঙ্গলবার ভোর থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে মহাসড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। জামায়াতে ইসলামীও এই তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে।

সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আজ থেকে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X