কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার করতে হবে : বাম জোট

গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার করতে হবে : বাম জোট

পুলিশর গুলিতে নিহত গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যুক্ত বিবৃতিতে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং শ্রমিক হত্যার বিচার দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে গার্মেন্টস্ শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে রাসেল হাওলাদার ও ইমরান নামে দুই জন শ্রমিক পুলিশের গুলিতে মারা গেছেন, আরও অনেকেই আহত হয়েছেন। সরকার শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির প্রতি কর্ণপাত না করে তার উপর গুলি চালাচ্ছে। তারা বাঁচার মতো মজুরি চাইছে আর সরকারের কাছ থেকে পাচ্ছে গুলি, হামলা।

সম্প্রতি মজুরি বোর্ডের সভায় মালিকরা যে বেতন কাঠামো প্রস্তাব করেছেন তা শুধু অগ্রহণযোগ্যই নয়, এটা শ্রমিকদের জন্য অপমানজনক।

তারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা বিশ্বের মধ্যে সবচেয়ে কম মজুরি পান। শ্রমিকদের নির্মম শোষণের মাধ্যমেই গার্মেন্টস মালিকদের পাহাড়প্রমাণ মুনাফা সৃষ্টি হয়েছে। কিন্তু বেঁচে থাকার মতো মজুরিও তারা গার্মেন্টস শ্রমিকদের দিতে চাইছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১০

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১২

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৩

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৪

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৫

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৬

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৭

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৮

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৯

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

২০
X