কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার নতুন কর্মসূচি দিল জামায়াত

এবার নতুন কর্মসূচি দিল জামায়াত

এবার ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব কারাবন্দির মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।

সোমবার (৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। সেই সঙ্গে বিরোধীদলের লোকদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।

তিনি আরও বলেন, এ অবস্থা থেকে দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।

২৮ অক্টোবরের মহাসমাবেশের পরদিন রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াতে ইসলামী। এরপর এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছিল দলটি।

এরপর গতকাল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি দেয় দলটি। যা রোববার সকাল ৬টায় শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X