কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১১:২৮ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তোপখানা রোডে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তোপখানা রোড হতে পুরানা পল্টন অভিমুখে ছাত্রদলের মিছিল। ছবি : সংগৃহীত
তোপখানা রোড হতে পুরানা পল্টন অভিমুখে ছাত্রদলের মিছিল। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা চতুর্থ দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (১৩ নভেম্বর) তোপখানা রোড হতে পুরানা পল্টন অভিমুখে মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সচিবালয়ের পাশ থেকে পুলিশ ও সাদা পোশাকধারী ডিবির সদস্যরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

বিক্ষোভে মিছিলে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. আকরাম হোসেন টোটন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মজিবুল হক রিপন, সহসভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ উল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X