কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর পরিণতির হুঁশিয়ারি রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

‘তপশিল নাটক’ বন্ধ করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত-উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তপশিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই- এই তপশিল নাটক বন্ধ করুন; আগে পদত্যাগ করুন। কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন; তারপর তপশিল। দাবি না মানলে পরিণতি হবে ভয়ংকর।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এই তপশিলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। জনগণ ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারার কোনো প্রহসনের পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দিবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই ‘সোস্যাল হারমোনি ও ডেমোক্রোসিতে’ বিশ্বাসী নয়। প্রতিপক্ষের বিরুদ্ধে ঘৃণার প্রচার ও প্রসারের সংস্কৃতি তৈরি করে। এজন্যই কুৎসিত ভাষায় আক্রমণ, কু-বাক্য ব্যবহার, টিপ্পনী কাটাসহ নানা মাত্রার জুলুম ও নিষ্ঠুরতা নামিয়ে আনা হয় বিরোধী দলের ওপর। কিন্তু এই জবরদস্তিমূলক দুঃশাসন যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে সেটি আওয়ামী লীগ কখনো চিন্তা করে না।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১২

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১৩

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১৪

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৮

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৯

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

২০
X