ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৭ জানুয়ারি জনগণকে সাথে নিয়ে ফাইনাল খেলবে ছাত্রলীগ : সৈকত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পুরোনো ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পুরোনো ছবি

আগামী ৭ জানুয়ারি দেশের জনগণকে সাথে নিয়ে ফাইনাল খেলবে ছাত্রলীগ- এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরপরই ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বাংলাদেশ আত্মনির্ভরশীল বলেই আজকে নির্বাচন কমিশন শত বাধা উপেক্ষা করে তপশিল ঘোষণা করেছে। আমরা কোয়ার্টার ফাইনালে জিতে গিয়েছি। এখন সেমিফাইনাল চলছে। আগামী ৭ তারিখ ফাইনাল খেলব। নৌকা জিতলে দেশের মানুষ জিতে যায়। আমাদের জিততে কিছু করতে হবে না, শুধু শেখ হাসিনার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এই কাজ করবে ছাত্রলীগ।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোনো হুমকি কাজে আসেনি। কোনো চিঠি কাজে আসেনি। আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার যতই চেষ্টা করুন না কেন বাংলার মানুষ তা কখনোই হতে দিবে না। ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার মতো আগামী নির্বাচনে আওয়ামী লীগ পঞ্চমবারের মতো নির্বাচনে জয়ী হবে।

তিনি বলেন, আজকে ভিডিও বার্তা দিয়ে অনেকে রাজনীতি করতে চায়। যারা ভিডিও বার্তা দিয়ে রাজনীতি করতে চায়, তাদের বলব রাজনীতি তাদের জন্য নয়। তাদের জন্য ভিডিও গেমস।

তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বাংলাদেশের তারুণ্যের স্বপ্ন, আমাদের এই প্রজন্মের স্বপ্ন। গ্রাম ছাড়া রাঙামাটির পথ আর নেই। এখন আর মেঠোপথ পাওয়াই যায় না। সব জায়গায় দুই লেন-চার লেনের রাস্তা। এই ঝকঝকে দেশ, রকমারি দেশে যেখানেই তাকাই আমাদের হৃদয় জুড়িয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, আমরা অতীতে তপশিল ঘোষণার পরে অনেক মায়াকান্না দেখেছি। নানা ধরনের চক্রান্ত করে, দেশের সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে, তারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করে। আমরা ছাত্রসমাজ কথা দিতে চাই, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময় জাগ্রত রয়েছে। বাংলাদেশের বুকে কোনো ধরনের অশুভ শক্তিকে মাথাচাড়া দিতে দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X