কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণায় গণতন্ত্রকামীদের চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে : সিপিবি   

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা তপশিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণকে চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নেতারা। তারা বলেছেন, একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে চিরকাল রাষ্ট্র ক্ষমতায় থাকার প্রকল্প রচনা করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে দুটি প্রহসন অনুষ্ঠিত হয়েছে। মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা, লেখক-রাজনৈতিক কর্মীদের হত্যাসহ নিষ্ঠুর ফ্যাসিবাদী দমন-পীড়নের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছে। তারা বলেন, বর্তমান সরকার তার স্বৈরাচারী শাসন দ্বারা রাষ্ট্রের বিচার ব্যবস্থা ও সব সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে। এমন বাস্তবতায় আপসহীন লড়াইয়ের মধ্য দিয়ে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে বক্তারা আরও বলেন, সরকার একের পর এক জনগণের গণতান্ত্রিক ও মানবাধিকার হরণের চরম দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে দেশের বিরোধী রাজনীতি নির্বাসিত করেছে। এ অবস্থায় স্বৈরাচারী সরকার পতনের লক্ষ্যে আপসহীন সংগ্রামে সব বিবেকবান মানুষকে রাজপথে নামতে হবে। এই ঐতিহাসিক কর্তব্য পালনে ব্যর্থ হলে কিংবা কোনো রাজনৈতিক শক্তি বিরত ও দোদুল্যমান থাকলে ইতিহাসের পাতায় তারা স্বৈরাচারের দালাল হিসেবে চিহ্নিত হবে।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, শংকর আচার্য্য, মঞ্জুর মঈন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X