কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন কিনলেন ব্যারিস্টার সুমন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কেনেন ব্যারিস্টার সুমন। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কেনেন ব্যারিস্টার সুমন। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি হবিগঞ্জ-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।

আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কেনেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে এলাকার উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু এলাকায় নিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।’

তিনি বলেন, ‘এমপি হওয়া মানে কোনো অনুদান বা বৃত্তি প্রদান নয়। এমপি মানে বয়স শেষ হয়ে যাওয়ার পর পুরস্কার হিসেবে পাওয়াও নয়। এটা একটা দায়িত্ব। এমপি হওয়া মানে সাড়ে চার লাখ মানুষ খেয়ে থাকল কিনা সেটার দায়িত্ব নেওয়া। মানুষের সুখ-দুঃখ-কষ্টের দায়িত্ব নেওয়া। এর জন্য প্রয়োজন এনার্জি আর সততা।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের প্রতিবাদ করি। আমার আদর্শ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি শেখ হাসিনার। তার (প্রধানমন্ত্রীর) সোনার বাংলা বানানোর ভিশন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। তবে ব্যক্তি হিসেবে আমি লিমিটেড, চাইলেই খুব বেশিকিছু করতে পারব না। সব মিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X