কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকার গণতন্ত্র ধ্বংসের রেখাচিত্র অঙ্কন করেছে : ড. ফরহাদ 

রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। সোমবার (২০ নভেম্বর) পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। সমাবেশে সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ আগামী বুধ এবং বৃহস্পতিবার সারা দেশে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে বলেন, এ সরকার গণতন্ত্র ধ্বংসের এক রেখাচিত্র অঙ্কন করেছে। সরকার চায় জনগণের মৌলিক ও ভোটাধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করতে। দেশের এই আন্দোলন সংগ্রামে দেশবাসী এক হয়ে রাজপথে থাকলে বিজয় জনগণের সুনিশ্চিত।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী।

এ ছাড়াও উপস্থিতি ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগরীর শীর্ষ নেতা নজরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১১

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৪

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৫

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৬

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৭

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

২০
X