যশোর ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

যশোরে জামিন পেয়েও মুক্তি মেলেনি ১৭ বিএনপি নেতাকর্মীর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী আদালত থেকে জামিন পেয়েও কারাগার থেকে বের হতে পারলেন না। সোমবার (২০ নভেম্বর) জেল থেকে তাদের আবারও কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় জেলা দায়রা জজ আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির মুহূর্তে তাদের শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

বিএনপি নেতারা হলেন, মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক নাজমুল হক লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, খানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডা. আব্দুস সালাম, রোহিতা ইউনিয়ন শাখার সদস্য সিরাজুল ইসলাম ও খানপুর ইউনিয়ন সদস্য হারুন অর রশিদসহ ১৭ নেতাকর্মী।

যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, ‘আদালতে জামিন পেলেও অন্য একটি নাশকতা মামলা থাকায় তাদের কারাগারে পাঠানো হয়।’

অপরদিকে, হরতালে যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন, যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিয়ার রহমান শফি, আরবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম রাজু, যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি জাহিদ হাসান টগর, নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ইকরামুল ইসলাম, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের আরাফাত হোসেন, আখতারুল ইসলাম ও ডা. মিন্টু হোসেন।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশি দমনপীড়ন ও নেতাকর্মী গ্রেপ্তার অব্যাহত রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X