কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা’ নির্বাচন জনগণ প্রত্যাখান করবে : ডা. ইরান

লেবার পার্টির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
লেবার পার্টির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের দুর্বার আন্দোলনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে চলমান আন্দোলনে সরকারের পতন ঘটবে। সরকারকে বলবো, ঘোষিত তপশিল অবিলম্বে প্রত্যাহার করুন। নির্বাচন স্থগিত করে আগে পদত্যাগ করুন। অন্যথায় এই একতরফা তপশিলে বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না, জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত দেশব্যাপী চলমান বিএনপিসহ বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. ইরান বলেন, প্রহসনমূলক নির্বাচনী তপশিল দেশে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। জনগণকে যার যার অবস্থান থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক মহল যে সংলাপের চিঠি দিয়েছে তাকে লেবার পার্টি সমর্থন জানায়। আমরা চাই, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং প্রহসনমূলক নির্বাচনের অশুভ চক্রান্ত পরিত্যাগ করে সংলাপের মাধ্যমে তারা বর্তমান সংকট উত্তরণের দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবে। এই সংলাপে বিরোধীদলগুলো যাতে মুক্ত, অবাধ ও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে- সেজন্য বিরোধীদলগুলোর সকল নেতাকর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।

ঢাকা মহানগর লেবার পার্টির সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, এডভোকেট জোহরা খাতুন জু্ইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারীনেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন যুগ্ম-সম্পাদক রেজোওয়ান আহমেদ ও প্রচার সম্পাদক হাফিকুর রহমান প্রমুখ।

এরপর পুরানা পল্টন ও তোপখানা রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেন লেবার পার্টি নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১০

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১১

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১২

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৪

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৫

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৬

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৭

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৮

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৯

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০
X