কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

কেনা-বেচার নির্বাচন জনগণ মানবে না : স্বপন

অবরোধের সমর্থনে জেএসডি’র বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে জেএসডি’র বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে আজ বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, কেনা-বেচার নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন কমিশনকে একতরফা নীলনকশার নির্বাচনের পথে না হাঁটার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশে যেই পরিস্থিতি বিরাজ করছে তাতে নির্বাচন অনুষ্ঠানের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো দলের তলপি বাহক হওয়ার সুযোগ নাই।

তাই জনগণ আশা করে এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিছিলটি তোপখানা মোড় থেকে শুরু করে বিজয়নগর কালভার্ট রোড়, প্রেস ক্লাব হয়ে পল্টন মোড়ে শেষ হয়।

উপস্থিত ছিলেন জেএসডি’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামাল উদ্দিন মজুমদার সাজু, এম এ আউয়াল, মোহাম্মদ সাহাব উদ্দিন, তৌফিক উজ জামান পীরাচা, মোহাম্মদ মোস্তাক, শফিকুল ইসলাম শফিক, নাসির উদ্দিন স্বপন, সুমন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১০

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১১

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১২

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৩

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৪

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৫

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৬

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৭

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৮

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৯

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

২০
X