কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তফ্রন্টের নাম পরিবর্তনে মেজর মান্নানের আহ্বান

বৃহস্পতিবার চারজন বিকল্পধারার মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। ছবি : কালবেলা
বৃহস্পতিবার চারজন বিকল্পধারার মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। ছবি : কালবেলা

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে যুক্তফ্রন্টের নামে জোট গঠনের প্রতিবাদ করেছেন। এসময় তিনি যুক্তফ্রন্ট নামটি পরিবর্তনের জন্য কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেজর (অব.) আবদুল মান্নান এ আহ্বান জানান।

তিনি বলেন, সম্প্রতি কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে যুক্তফ্রন্ট নামে একটি রাজনৈতিক জোট গঠনের সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং যুক্তফ্রন্ট নামটি পরিবর্তন করার জন্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বলেন, প্রকৃতপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামের জোটটি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ২০১৮ সালে গঠিত হয়। তখন থেকেই আমরা যুক্তফ্রন্টের নামে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক বিকল্পধারার মনোনয়নপ্রত্যাশীদের কাছে আজ বৃহস্পতিবার চার জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে ২২ ও ২৩ নভেম্বর মোট ৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

উল্লেখ্য যে, গত ২২ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ২৫ নভেম্বর শনিবার পর্যন্ত চলবে। একই দিন বিকেল ৪টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১০

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১২

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৩

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৪

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৫

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৬

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৭

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৮

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৯

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

২০
X