কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল বাতিল চেয়ে রাষ্ট্রপতিকে স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদের চিঠি

ছবি: ‍সংগৃহীত
ছবি: ‍সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল বাতিল করে সকল রাজনৈতিক দলকে ডেকে সংলাপের মাধ্যমে সমঝোতামূলক পরিবেশে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন কার্যালয়ে এ চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।

স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিগত ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। গত দুটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। নির্বাচন কমিশনের পক্ষেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। জনগণের আশঙ্কা, আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনেও তারা ভোটাধিকার বঞ্চিত হবে। সরকার ও নির্বাচন কমিশন বিরোধীদলগুলোর দাবিকে উপেক্ষা করে তপশিল ঘোষণা করেছে। বিরোধীদলগুলোর হরতাল-অবরোধে দেশ অচল হয়ে পড়ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। সব মিলিয়ে দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও অবিশ্বাস চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায় বিরোধীদলগুলোর দাবিকে উপেক্ষা করে সরকার আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন করলে দেশ আরও মহাসংকটে পড়তে পারে।

চিঠিতে তিনি ঘোষিত তপশিল বাতিল করে সকল রাজনৈতিক দলকে ডেকে সংলাপের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১০

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১১

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১২

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৩

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৫

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৮

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৯

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

২০
X