কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচনের লক্ষ্যেই পেশাজীবীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে : ইউট্যাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান আজ শুক্রবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে আজ শুক্রবার দুপুরে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। অথচ ডা. রফিকুল ইসলাম বাচ্চু জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বেলা দেড়টার দিকে গাজীপুরের ধীরাশ্রম নামক স্থান থেকে র‌্যাবের একটি দল তাকে আটক করে। শুধু তাই নয়, কিছুদিন আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পেশাজীবী নেতাদের এভাবে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, সরকার আবারও ভোট ডাকাতির মাধ্যমে একতরফা প্রহসনের নির্বাচন করতেই বিএনপি নেতাকর্মীসহ পেশাজীবীদের গ্রেপ্তার করছে। কারণ অবৈধ ফ্যাসিবাদী সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বানিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। নির্বাচনের তপশিল ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের অধীনস্থ থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে, প্রশাসন অবৈধ সরকারের নির্দেশে বিরোধীদলের নেতাকর্মীদের এমনকি শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার ও সাংবাদিকসহ পেশাজীবী নেতাকর্মীদের ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী সাধারণ মানুষকে গুম, খুন, মামলা, হামলা গ্রেপ্তার নির্যাতনসহ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, তারই ধারাবাহিকতায় পেশাজীবী নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই মহান কাজের মাধ্যমে যারা জাতি গঠন করে সেই পেশার মানুষদেরকে আজ ভয়াবহ নির্যাতনের শিকার হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। সে কারণেই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনকে সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখাল এলাকার বাসা থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। পেশাজীবীদের সব ধরনের হয়রানি বন্ধ এবং অবিলম্বে ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক নেতা জাকির হোসেনসহ গ্রেপ্তারকৃত সব পেশাজীবী নেতাদের মুক্তির দাবি করেন ইউট্যাবের শীর্ষ দুই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X