কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তনী

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ডলি সায়ন্তনী ছাড়াও বিএনএমে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুই বারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ তরুণ উদ্যোক্তা ও বাংলাদেশ-জাপান চেম্বারের সদস্যসহ অন্যান্য কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক এবং বিভিন্ন দল থেকে আগত বেশকিছু রাজনৈতিক নেতাকর্মী।

বিএনএমে যোগ দেওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী সংবাদমাধ্যমকে বলেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।

এর আগে আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ড. মো. শাহ্জাহানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনএমে যোগদান করেন তারা। রাতে বিএনএমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিএনপি ও জাতীয় পার্টির সাবেক পাঁচজন এমপি বিএনএমে যোগ দিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনএম থেকে এ পর্যন্ত ৪৬৬টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আজ সোমবার ছিল দলের পার্লামেন্টারি বোর্ডে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X