শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীকে ইসির তলব

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। পুরোনো ছবি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। পুরোনো ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

গাইবান্ধা-১ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সহকারী জজ ওবায়দুল হক রুমি আজ শনিবার (২ ডিসেম্বর) এই নির্দেশ দেন।

নোটিশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে এই মর্মে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা নম্বর ২৯, গাইবান্ধা-১ নম্বর (সুন্দরগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে একজন পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের পর বিগত ৩০/১১/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক নেতা-কর্মীর একটি মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়াও, মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৮(খ), বিধি ১০(ক) এবং বিধি ১২ নং-এর বিধান লঙ্ঘন করেছেন।’

আরও বলা হয়, ‘আপনি কেন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর উল্লেখিত বিধানাবলি লঙ্ঘন করেছেন তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ০৩/১২/২০২৩ তারিখ রোববার বিকেল ৩টার সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X