কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহীন চাকলাদারকে কারণ দর্শানোর নোটিশ

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার। পুরোনো ছবি
যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার। পুরোনো ছবি

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে ৬ ডিসেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট আদালতে সশরীর বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাহীন চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে যশোর-৬ আসনের সংসদ সদস্য।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহীন চাকলাদার গত ২৯ নভেম্বর যশোর থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে কেশবপুর প্রবেশ করেন এবং সেখানে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। যা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

শোকজে আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণার আইন নেই। শাহীন চাকলাদার আগে থেকে প্রচারণা শুরু করে সে আইন ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, একইভাবে তিনি ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর পর্যায়ক্রমে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন, সুফলাকাটি ইউনিয়ন ও মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করেছেন। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন হয়েছে বলে শোকজে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শাহীন চাকলাদার দুপুরে স্থানীয় সাংবাদিকদের বলেন, এখনো নোটিশ পাননি, পেলে জবাব দেবেন। তবে তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেনি। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা আছে। কেউ নির্বাচনী অনুসন্ধান কমিটিকে ভুল তথ্য দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X